মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থেকে কায়নাত বিনতে জামান উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় জিতে শিক্ষাক্ষেত্রে অনন্য উদাহরণ স্থাপন করলেন।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় জয়ের গৌরব অর্জন করেছেন কায়নাত বিনতে জামান। সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী কায়নাত তার বাগ্মিতা, আত্মবিশ্বাস এবং উপস্থিত বুদ্ধি দিয়ে বিচারকদের মুগ্ধ করেছেন।
জেলা পর্যায়ে বিভিন্ন উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলিয়ে প্রথম স্থান অধিকার করে কায়নাত পুরো সিরাজদিখান এলাকায় আনন্দের বন্যা সৃষ্টি করেছেন। তার এই সাফল্য বিদ্যালয় এবং স্থানীয় শিক্ষকমণ্ডলীর গৌরব বৃদ্ধি করেছে।
বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী জানান, কায়নাত অত্যন্ত মেধাবী, সৃজনশীল এবং ভবিষ্যতে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী। এর আগে কায়নাত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন।
পরিবার এবং শিক্ষকরা তার এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত। তারা কায়নাতের ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছেন। কায়নাতের এই অর্জন শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, বরং সিরাজদিখানের শিক্ষাক্ষেত্রে মেধার উজ্জ্বল স্বাক্ষর হিসেবেও চিহ্নিত হয়েছে।

