Site icon বিক্রমপুর ইনসাইডার

টঙ্গীবাড়ীর বালিগাঁওয়ে মাদকসহ দুই যুবক আটক; ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বালিগাঁও এলাকায় মাদকসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন—টঙ্গীবাড়ীর বয়সাউল্লা গ্রামের মৃত ফয়জল শেখের ছেলে ওয়াসিম (৪৪) এবং লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের শুনিল শেন-এর ছেলে পিন্টু (২৫)।

স্থানীয়রা জানান, বিকেলে বালিগাঁও এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করেন এলাকাবাসী। এ সময় তাদের কাছে মাদক পাওয়া গেলে স্থানীয়রা দ্রুত তাদের আটক করেন। পরে খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে হেফাজতে নেয়।

পরে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসীফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এএসি (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন, “মাদক নির্মূলে টঙ্গীবাড়ীতে নিয়মিত অভিযান চলছে। জনতার সহযোগিতা পেলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Exit mobile version