বিক্রমপুর ইনসাইডার

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো। টানা জয়ে বিশ্বকাপ নিশ্চিত: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত। বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে আগেই মূলপর্বের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। অবশেষে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হওয়ায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

সুপার সিক্স পর্বে এখনো দুটি ম্যাচ বাকি থাকতেই প্রয়োজনীয় সমীকরণ পূরণ করে বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। পুরো বাছাইপর্বজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, দলগত সংহতি ও আত্মবিশ্বাসী ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি। এই সাফল্যের মধ্য দিয়ে নারী ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আসন্ন বিশ্বকাপে টাইগ্রেসদের পারফরম্যান্স নিয়ে এখন থেকেই আশাবাদী দেশের ক্রিকেটপ্রেমীরা।

Exit mobile version