Site icon বিক্রমপুর ইনসাইডার

বাংলাদেশকে রাশিয়ার ৩০ হাজার টন সার উপহার

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার দিয়েছে রাশিয়া ফেডারেশন। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর মাধ্যমে এই সার বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই উপহার গ্রহণ করে বাংলাদেশ।

এই উপলক্ষে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ। এই সময়ে রাশিয়ার দেওয়া ৩০ হাজার মেট্রিক টন সার উপহার আন্তর্জাতিক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং কৃষকদের কাছে উন্নতমানের সার পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি রুশ সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূতসহ বিভিন্ন আন্তর্জাতিক ও সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version