Site icon বিক্রমপুর ইনসাইডার

রাফসানের নতুন বিয়ের পর আলোচনায় সাবেক স্ত্রী সানিয়া এশা: ক্যারিয়ারে নতুন অধ্যায়ের ঘোষণা

জনপ্রিয় টিভি উপস্থাপক রাফসান সাবাব বুধবার (১৪ জানুয়ারি) সংগীতশিল্পী জেফার রহমানকে বিয়ে করার পরই সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনায় আসেন তার সাবেক স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা। নেটিজেনদের মনে প্রশ্ন জাগে— “সংসার ভাঙার পর কেমন আছেন এশা?”

রাফসান ও সানিয়ার সংসার ভেঙে যায় বছর দুয়েক আগে। ২০২০ সালের অক্টোবরে তারা বিয়ের বন্ধনে জড়ালেও তিন বছরের মাথায় তাদের সম্পর্কের ইতি ঘটে।

সানিয়া এশার ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায়, বিবাহবিচ্ছেদের পর ক্যারিয়ারে বড়সড় পরিবর্তন এসেছে তার জীবনে। কসমেটিক ও এসথেটিক মেডিসিনে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। বর্তমানে বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান এস্তে এসথেটিক হাসপাতাল-এ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নিজের নতুন কর্মজীবনের সূচনা সম্পর্কে জানান এশা। তিনি লিখেন—

“আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি। এস্তে মেডিকেলে আড়াই বছর কাজ করার পরে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করলাম।”

তিনি আরও জানান, এই অর্জন তাকে পেশাগত উন্নয়নের আরও বড় সুযোগ এনে দিয়েছে। তার শিক্ষাগুরু ও ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এশা বলেন—

পুরো যাত্রায় আমার ওপর যে আস্থা ও উৎসাহ দেখানো হয়েছে, তা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।

নতুন পথচলার শুরুতে সবার কাছে দোয়া চেয়ে এশা লেখেন—

আমি আন্তরিকভাবে রোগীদের সেবা দিতে প্রস্তুত। সবাই আমার জন্য দোয়া করবেন।

তার এই পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকে মন্তব্য করেন— ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরুর পর প্রাক্তন দম্পতি এখন আলাদা পথে এগিয়ে গেলেও, দুজনেই নিজেদের ক্যারিয়ারে সফল।

Exit mobile version