মুন্সিগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. রিপন (২৬)। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযানে তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৪০ টাকা উদ্ধার করে সেনাবাহিনী।
আর্মি ক্যাম্প সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ তল্লাশি চালায়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা প্রতিরোধ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমন—এই লক্ষ্যে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
অভিযান শেষে আটক রিপনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলায় মাদক নির্মূল, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানান তিনি।