Site icon বিক্রমপুর ইনসাইডার

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের ক্রিকেটারদের মতামত, নিরাপত্তা ইস্যু এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়টি ক্রিকেটপ্রেমীদের মধ্যেও কৌতূহল ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

বিস্তারিত আসছে…

Exit mobile version