শীতপ্রবাহে দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে টঙ্গীবাড়ীতে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব ঢাকা ক্যাপিটাল। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় ধীপুর ইউনিয়নের মটুকপুর আশরাফুল উলম মাদ্রাসার হিফজ বিভাগের হলরুমে এ উদ্যোগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শীতের কম্বল তুলে দেন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। মানবিক এই কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা ক্যাপিটালের সভাপতি মো. হেদায়েতুল ইসলাম রাজু, মাদ্রাসার সাধারণ সম্পাদক আলী আক্কাশ বেপারি, রোটারিয়ান শরিফুজ্জোহা রিপন, মো. নাসির উদ্দিন খান, শিরিন আক্তার, সানজিদা খান, কাজী আলী হোসেন, আবু জাফর আজাদ, আলম শাহ্ ফকির, সেতারা বেগম ও মহিউদ্দিন আহমেদ মঈন।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. বাবু বেপারি, আমির হোসেন বেপারি, আতিকুর রহমান বেপারি প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা রোটারি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

